ডিএসইতে কমেছে সূচক ও লেনদেন
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ও লেনদেন দুটোই কমেছে।
সোমবার ডিএসইতে প্রায় ২৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসের চেয়ে ১৩ কোটি টাকা কম।
সোমবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৫ পয়েন্ট কমে ৩ হাজার ৮৫৭ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৪০৪ পয়েন্ট হয়।
লেনদেনে থাকা ৮৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দাম।
আগের দিন রোববার ডিএসইতে প্রায় ২৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, সূচক কমে ৬৬ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের সার্বিক সূচক প্রায় ৬৫ পয়েন্ট কমে যায়। আগের সপ্তাহে ডিএসই সার্বিক সূচক কমে ৮১ পয়েন্ট; তার আগের সপ্তাহে বেড়েছিল ২০ পয়েন্ট।
গত সপ্তাহে এ বাজারে প্রতিদিন গড়ে ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৪০৬ কোটি টাকা।
