২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমের ধারায় সূচক ও লেনদেন

সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক এবং লেনদেন দুটোই কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ২৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা বুধবারের চেয়ে ২২ কোটি টাকা কম।

এ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ২৭৯ কোটি টাকা ।

এর আগে গত সপ্তাহে গড় লেনদেন ছিল ৪০৬ কোটি। এর আগের সপ্তাহে ৫৭৬ কোটি এবং এরও আগের দুই সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে যথাক্রমে ৪৭৯ ও ৪৮৪ কোটি টাকা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট কমে ৩ হাজার ৯৪৮ পয়েন্ট হয়।

এ সপ্তাহে প্রায় ৬৫ পয়েন্ট সূচক কমেছে দেশের পুঁজিবাজার।

গত সপ্তাহে ডিএসই সার্বিক সূচক কমেছে ৮১ পয়েন্ট ।আগের সপ্তাহ শেষে ডিএসই সূচক ২০ পয়েন্ট বেড়েছিল। তবে এরও আগের দুই সপ্তাহে ডিএসই সূচক যথাক্রমে ৪১ ও ৯ পয়েন্ট কমেছিল।

এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ২৫ পয়েন্ট বেড়ে বৃহস্পতিবার ১ হাজার ৪৪২ পয়েন্ট হয়।

লেনদেনে থাকা ১৩৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম।