ইতিহাদ এয়ারওয়েজে ৫০ শতাংশ ছাড়
বাংলাদেশি যাত্রীদের জন্য কয়েকটি রুটে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ।
ইতিহাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডন, ম্যানচেস্টার, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং শিকাগোতে যাতায়াতকারী যাতায়াত মূল্যে বাংলাদেশি যাত্রীরা পার্ল বিজনেস ক্লাস কেবিনে ৫০ শতাংশ ছাড় পাবেন।
তবে এ জন্য যাত্রীদের আগামী ১০ অক্টোবর এর মধ্যে অগ্রিম টিকেট বুকিং দিতে হবে।
চট্টগ্রাম এবং সিলেট থেকে যারা অগ্রিম টিকেট বুক করবেন তাদের জন্য বাস সার্ভিস- এর বিশেষ সুবিধাও থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে ।
