২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেহজাদ মুনিম বিএটিবি’র নতুন এমডি

শেহজাদ মুনিম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে যোগদান করেছেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 11:07 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

বাংলাদেশে বিএটির শত বছরের বেশী ব্যবসায়িক যাত্রায় শেহজাদ মুনিম হলেন প্রথম বাংলাদেশী ম্যানেজিং ডিরেক্টর।

মঙ্গলবার বিএটি’র বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দায়িত্ব প্রাপ্তির পূর্বে তিনি বিএটি সাউথ এশিয়া এরিয়ার মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর ১৯৯৭ সালে তিনি বিএটি বাংলাদেশে যোগদান করেন।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-তে মাত্র ১৬ বছরের চাকরি জীবনে শেহজাদ মুনিম বাংলাদেশ, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া এবং পাকিস্তানে অবস্থিত সাউথ এশিয়া এরিয়ার প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।