জিপির থ্রিজি সেবা রোববার
রাজধানীর কিছু এলাকায় থ্রিজি সেবা শুরু করতে যাচ্ছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
আগামীকাল রোববার সকালে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় জিপি হাউজে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হবে।
শনিবার গণমাধ্যমে পাঠানো আমন্ত্রনপত্রে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর গ্রামীণফোন থ্রিজি প্রযুক্তির পরীক্ষামূলক কার্যক্রম চালায় জিপিহাউজে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র হিসাবে গত জুলাই পযন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি।
থ্রিজি তরঙ্গের নিলামে ওঠা দামের প্রথম কিস্তি পরিশোধ করে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা দেয়ার লাইসেন্স পায় চার বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন, রবি ও এয়ারটেল ও বাংলালিংক।
৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত থ্রিজি তরঙ্গের নিলামে অংশ নিয়ে গ্রামীণ ফোন ১০ মেগাহার্টজ এবং বাংলা লিংক, রবি ও এয়ারটেল পাঁচ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে।
বেসরকারি এই চার অপারেটর জানিয়েছে, গ্রাহকরা তাদের পুরনো সিমের প্যাকেজ বদলালেই এই সেবা পাবেন।
