২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি: প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যের আশ্বাস

তৈরি পোশাক পণ্যে জেনারেল সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে যাবে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য পিটার কিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 01:08 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

রিপাবলিকান এই কংগ্রেস সদস্য সোমবার নিউ ইয়র্কে শেখ হাসিনার সঙ্গে হোটেল গ্র্যান্ড হায়াতে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদকদের জানিয়েছেন।

পিটার কিং বাংলাদেশের সরকার প্রধানকে বলেন, তিনি আশা করছেন জিএসপি সমস্যার সমাধান হয়ে যাবে।

জিএসপি সুবিধার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “এই সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত শ্রমিকদের বিপক্ষে গেছে, যা শ্রমিকদের দক্ষতা ও জীবনযাত্রার মান উন্নয়নের অন্তরায় হবে।”


শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন।

২০১৬ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতা প্রত্যাশী পিটার কিং বাংলাদেশের ইতিবাচক অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি আঞ্চলিক উন্নয়নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন।