২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 11:01 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাজারে লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। তবে এই গতি শেষ পর্যন্ত থাকেনি।

দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০ পয়েন্ট হয়।

আগের দুই দিনে প্রায় ৭৭ পয়েন্ট সূচক কমার পর দেশের প্রধান পুঁজিবাজারে সূচক সামান্য বাড়ল।   

গত সপ্তাহ শেষে ডিএসই সূচক ২০ পয়েন্ট বেড়েছে। আগের দুই সপ্তাহে ডিএসই সূচক যথাক্রমে ৪১ ও ৯ পয়েন্ট কমে।

এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭১ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৩ কোটি টাকা কম।

সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫২১ কোটি টাকা রোববার ৪১৫ কোটি ।

গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি টাকার শেয়ার, আগের দুই সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪৭৯ ও ৪৮৪ কোটি টাকার শেয়ার।

মঙ্গলবার লেনদেন হওয়া ১৫১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।