২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 03:59 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরু পর সূচক উঠলেও পরে তা পড়ে যায়।

দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ১১৮ পয়েন্ট হয়েছে।

বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৫০৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৬২৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১০৭ কোটি টাকা বেশি।

লেনদেনে থাকা ১২৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দাম।

তার আগে সোমবার সার্বিক সূচক ১৪ পয়েন্ট ও রোববার ৪৬ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় যথাক্রমে ৫২৩ কোটি ও ৫৯১ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসই সূচক ৪১ পয়েন্ট কমেছে, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি টাকার শেয়ার।

আগের সপ্তাহে ডিএসই সূচক ৯ পয়েন্ট কমে, প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৮৪ কোটি টাকার শেয়ার।