২৫% লভ্যাংশ ঘোষণা ডিবিএইচের
শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ)।
২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
রোববার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকার গুলশানে লেকশোর হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩৩ সেপ্টেম্বর।
ডিবিএইচ ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় করেছে ৪ টাকা ৪৭ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে প্রায় ২১ টাকা ২৭ পয়সা।
