২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তিন রুটে ফ্লাইট চালাবে ইউনাইটেড

তিনটি নতুন রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

চলতি বছরের অক্টোবর মাসের শেষে করাচি, দোহা এবং সিংগাপুর রুট চালু করা হবে বলে জানিয়েছেন ইউনাইটেড এয়ারওয়েজের বিপণন বিভাগের এজিএম কামরুল ইসলাম।

কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক ভাবে এ তিনটি রুটি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এ রুট গুলোতে ফ্লাইট চালাতে ইতিমধ্যে আমরা ১৬৭ আসনের একটি এমডি ৮৩ মডেলের উড়োজাহাজ আমাদের বহরে যুক্ত করেছি।”

উড়োজাহাজটি শুক্রবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলেও জানান তিনি।

কামরুল বলেন, “নতুন তিন রুটের মধ্যে করাচি ও দোহা ফ্লাইট পরিচালনা করা হবে চট্টগ্রাম ও ঢাকা থেকে। অর্থ্যাৎ এর রুট হবে করাচি-দোহা-চট্টগ্রাম-ঢাকা এবং সিঙ্গাপুরে ফ্লাইট চালানো হবে ঢাকা থেকে।”

আন্তর্জাতিক রুটে ইউনাইটেড বর্তমানে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালা লামপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

বেসরকারি এই বিমান সংস্থা নতুন নতুন রুটে ফ্লাইট চালু করলেও এরই মধ্যে তাদের নিম্ন মানের সেবা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। ফ্লাইট সূচি নিয়েও ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে যাত্রীদের কাছ থেকে।

পুরনো খবর:

ইউনাইটেডের ৫৩ যাত্রীর দুর্ভোগ