এফবিসিসিআই’র পরিচালক মোস্তফা তালুকদার নেই
এফবিসিসিআই’র পরিচালক গোলাম মোস্তফা তালুকদার (৫৫) বুধবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিকাল সাড়ে ৪টায় গোলাম মোস্তফা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানান তার ছোট ভাই সাঈদ আহমেদ তালুকদার।
গোলাম মোস্তফার মৃত্যুতে পটুয়াখালী শহরে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে বাণিজ্য মন্ত্রী জি এম কাদের, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
“সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।”
গোলাম মোস্তফার মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসক খান মোশারেফ হোসেন, জেলা জাতীয় পার্টি, পটুয়াখালী, বাউফল, মির্জাগঞ্জ, দশমিনা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।
গোলাম মোস্তফা পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা জাতীয় পার্টির সভাপতি, পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, ভাই-বোনসহ অসংখ্য ভক্ত গুণগ্রাহী রেখে গেছেন।
