সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে ডিএসইতে
সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬ পয়েন্ট হয়।
অন্যদিকে বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৫১৫ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৪৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩০ কোটি টাকা বেশি।
লেনদেনে থাকা ১৫৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।
মঙ্গলবার সার্বিক সূচক বাড়ে ২ পয়েন্ট, লেনদেন হয় ৪২৮ কোটি টাকার শেয়ার । সোমবার ৬ পয়েন্ট ও রোববার ৪১ পয়েন্ট কমে, লেনদেন হয় যথাক্রমে ৪২৮ কোটি ও ৩৪১ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসই সূচক ৯ পয়েন্ট কমে, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি টাকার শেয়ার।
