২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে কলেজ শিক্ষকদের ওপর হামলা

উত্ত্যক্তকারীকে বাধা দেয়ায় নোয়াখালীর একটি কলেজে অধ্যক্ষসহ শিক্ষকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার সকালে সোনাপুর ডিগ্রি কলেজে এক ‘বখাটেকে’ আটক করার পর এ হামলা হয় বলে জানান কলেজের অধ্যক্ষ।

অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা বলেন, গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বখাটেদের আনাগোনা বেড়ে যায়। তারা কলেজের শ্রেণিকক্ষে-বারান্দায় অবাধে বিচরণ ও ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে।

“শনিবার বেলা ১১টার দিকে এক বখাটে যুবককে আটকের ঘটনায় ছাত্রলীগ নামধারী কয়েকজন ছাত্র শিক্ষকদেরকে লাঞ্ছিত করে ওই বাখাটেকে ছিনিয়ে নিয়ে যায়।”

তবে জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ইমন দাবি করেছেন, শিক্ষকদের ওপর হামলাকারীরা বহিরাগত সন্ত্রাসী, এরা ছাত্রলীগের কেউ না।

সোনাপুর ফাঁড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।