মাইডাসের এমডি হলেন ড. ইশতিয়াক
ড. ইশতিয়াক জামান মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন।
এর আগে তিনি আইসিডিডিআর,বিতে কর্মরত ছিলেন। বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করেছেন তিনি।
তিনি যুক্তরাষ্ট্রের সাউর্দার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন।
মাইডাস ১৯৮২ সাল থেকে ইউএসএআইডির সহায়তায় একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন ও প্রসারে সহযোগিতা করে আসছে।
