ফরমালিনের বিক্রি বন্ধে মানববন্ধন করবে এফবিসিসিআই
খোলা বাজারে ফরমালিন বিক্রি বন্ধ করার দাবিতে বুধবার মানববন্ধন করবে ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফরমালিন আমদানি, বিক্রয় ও বিতরণ করার ক্ষমতা কেবলমাত্র ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) অর্পণ করা এবং অতি সত্ত্বর ফরমালিন নিয়ন্ত্রণ আইন সংসদে পাশ করার দাবিতে বুধবার বেলা ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এই
‘প্রতিবাদ বন্ধন কর্মসূচি’ পালন করা হবে।
ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ঘোষিত ঢাকা শহরের নয়টি ফরমালিনমুক্ত কাঁচা বাজারের কর্তৃপক্ষ কর্মসূচিতে অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
