২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ৬ মাসে মুনাফা কমেছে এসআইবিএল’র

প্রথম ছয় মাসে ৫৬ শতাংশ মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এসআইবিএল‘র মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৬  শতাংশ কমেছে।

এ সময়ের মধ্যে ২৪ কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ৩১ কোটি ১৭ লাখ টাকা কম। গত বছর এই সময় পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৫৫ কোটি ২৬ লাখ টাকা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১১ কোটি ৮৬ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১৮ কোটি ১২ লাখ টাকা বা প্রায় ৬০ শতাংশ কম।

পুরনো খবর:

ব্যাংক খাতের মুনাফা কমে অর্ধেক