২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন দুটোই কমেছে ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নিজস্ব প্রতিবেতক, বিডিনিজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 05:22 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠলেও পরে কমে যায়। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ১০০ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২৭ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪৭৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৬২ কোটি টাকা কম।

লেনদেনে থাকা ৮৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দাম।

রবিবার ডিএসই সূচক ১৩ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় ৫৪১ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসই সূচক ২ পয়েন্ট বাড়ে, প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬৬৩ কোটি টাকার শেয়ার। আর আগের সপ্তাহে ডিএসই সূচক ১৪২ পয়েন্ট বাড়লেও গড় লেনদেন ছিল ৫৮৭ কোটি টাকা।