সূচক লেনদেন দুটোই কমেছে ডিএসইতে
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ২৯ পয়েন্ট কমেছে; লেনদেন হয়েছে প্রায় ৬২০ কোটি টাকার শেয়ার।
সোমবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক কিছুটা উঠলেও এরপর কমতে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ১৩৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৪ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে প্রায় ৬০২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২১৮ কোটি টাকা কম।
দিনশেষে ১০৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
আগের দিন রোববার ডিএসই সূচক ৩৮ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় ৮২০ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসই সূচক মোট ১৪২ পয়েন্ট বাড়ে। আর প্রতিদিন গড়ে ৫৮৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
