তিন ব্রোকারেজ হাউজের ৭ লাখ টাকা জরিমানা
আইন ভঙ্গ করায় তিন ব্রোকারেজ হাউজকে সাত লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় জরিমানার সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্জিন ঋণসংক্রান্ত আইন ভঙ্গ করায় ডিবিএল সিকউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা ও ফিএফআই সিকিউরিটিজ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আর স্টক ব্রোকার আইন ভঙ্গ করার জন্য পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
