২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিনে ডিএসই সূচকে ১০০ পয়েন্ট যোগ

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৫০ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 03:22 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচকে ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫৫৩ পয়েন্ট।

সোমবার ডিএসইতে প্রায় ৪৭৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৬ কোটি টাকা বেশি।

এদিন ১৮৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।

সপ্তাহের প্রথম দিন রোববার সার্বিক ডিএসই সূচক প্রায় ৫০ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় প্রায় ৪৪৯ কোটি টাকার শেয়ার।

ঈদের ছুটির পরে গত সপ্তাহে তিনদিনে ডিএসইর সূচক বাড়ে ৯১ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

ছুটির আগের দুই দিনে ডিএসইর সূচক কমে ২০ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

তার আগের সপ্তাহে ডিএসইর সূচক কমে ৬৭ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৩১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।