সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ডিএসইতে
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৫০ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে প্রায় ৪৪৯ কোটি টাকার শেয়ার।
রোববার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচকে ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৩ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫৩৮ পয়েন্ট।
রোববার ডিএসইতে প্রায় ৪৪৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৯৮ কোটি টাকা বেশি।
এদিন ১৯৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দাম।
ঈদের ছুটির পরে গত সপ্তাহে তিনদিনে ডিএসইর সূচক বাড়ে ৯১ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
ছুটির আগের দুই দিনে ডিএসইর সূচক কমে ২০ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
তার আগের সপ্তাহে ডিএসইর সূচক কমে ৬৭ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৩১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
