২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন শুরুর দিনেই শীর্ষ পাঁচে সেন্ট্রাল ফার্মা

পুঁজিবাজারের লেনদেন শুরুর দিনে সেন্ট্রাল ফার্মাসউটিক্যাল লিমিটেডের শেয়ার শীর্ষে পাঁচে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 06:58 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

তালিকাভুক্তির পর দেশের দুই শেয়ারবাজারে বুধবার লেনদেন শুরু হয় এ প্রতিষ্ঠানের।

ডিএসইতে মোট লেনদেনের ৪ দশমিক ১ শতাংশ ছিল সেন্ট্রাল ফার্মাসউটিক্যালের।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ টাকা ইস্যু মূল্যের প্রতিটি শেয়ারের লেনদেন শুরু হয় ৫০ টাকা থেকে, যা দিন শেষে দাঁড়ায় ৩৮ টাকা ৪০ পয়সায়।

এদিন ডিএসইতে কোম্পানিটির ৩৪ লাখ ৫৭ হাজার  টি শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য প্রায় ১৪ কোটি ২৫ লাখ টাকা।

সেন্ট্রাল ফার্মা পুঁজিবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা তোলে।

প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা, কোনো প্রিমিয়াম রাখা হয়নি।