১৮% নগদ লভ্যাংশ দেবে এপেক্স ফুডস
শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এপেক্স ফুডস লিমিটেড।
৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার পুরাতন বিমান বন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ অগাস্ট।
