আইসিবির ৮ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
আটটি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
আইসিবির মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৭০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ।
দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৩৭৫ শতাংশ নগদ, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২৪০ শতাংশ নগদ, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২৪০ শতাংশ নগদ , পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২০০ শতাংশ নগদ , ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১০৫ শতাংশ নগদ , সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১২০ শতাংশ নগদ এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আইসিবির ওয়েবসাইটে জানানো হয়, লভ্যাংশের জন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ১৪ অগাস্ট।
