পুঁজিবাজারের আরো ৭ ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫টি ব্যাংকের অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এর মধ্যে মুনাফা বেড়েছে তিনটি ব্যাংকের কমেছে ১২টির।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সাতটি ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এর আগে রোববার পর্যন্ত আটটি ব্যাংকের প্রতিবদেন প্রকাশ করা হয় ।
সোমবার প্রকাশিত সাতটির মধ্যে মুনাফা বেড়ে যাওয়া ব্যাংক দুটি হচ্ছে ঢাকা ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক ।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ঢাকা ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। এ সময়ের মধ্যে ৪০ কোটি ১৫ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ১২ কোটি ৫ লাখ টাকা বেশি। গত বছর এই সময় পর্যন্ত মুনাফা ছিল প্রায় ২৮ কোটি ৯ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ২০ কোটি ৩২ লাখ টাকা মুনাফা করেছে। গত বছরের এ কোম্পানিটির লোকসান ছিল ১৩ কোটি ৮৮ লাখ টাকা।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সাউথ ইস্ট লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময়ের মধ্যে ১১৮ কোটি ৭১ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ১৬ কোটি ৮৮ লাখ টাকা বেশি। গত বছর এই সময় পর্যন্ত মুনাফা ছিল প্রায় ১০১ কোটি ৮৩ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৭৪ কোটি ৪৫ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১ কোটি ৫ লাখ টাকা বা প্রায় ১ দশমিক ৩৯ শতাংশ কম।
মুনাফা কমে যাওয়া ব্যাংক দুটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট, ব্যাংক এশিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯১ শতাংশ কমেছে। এ সময়ের মধ্যে ৩ কোটি ৬২ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ৩৬ কোটি ৭৩ লাখ টাকা কম। গত বছর এই সময় পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৪০ কোটি ৩৫ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ২৫ কোটি ৫২ লাখ টাকা বা প্রায় ৮৭ দশমিক ৯৩ শতাংশ কম।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংক এশিয়া লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ কমেছে। এ সময়ের মধ্যে ৪৯ কোটি টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ২৪ কোটি ৬ লাখ টাকা কম। গত বছর এই সময় পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৭৩ কোটি ৬ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৩৮ কোটি ৩ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১২ কোটি ৮৩ লাখ টাকা বা প্রায় ২৫ দশমিক ২৩ শতাংশ কম।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ কমেছে। এ সময়ের মধ্যে ২৪ কোটি ৬২ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা কম। গত বছর এই সময় পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৩১ কোটি ৯৭ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১৭ কোটি ৫৬ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৮ কোটি ৪ লাখ টাকা বা প্রায় ৩১ দশমিক ৪০শতাংশ কম।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইসলামী ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৪ দশমিক ১ শতাংশ কমেছে। এ সময়ের মধ্যে ১৯৩ কোটি ৭৫ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ২২৭ কোটি ৯১ লাখ টাকা কম। গত বছর এই সময় পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৪২১ কোটি ৬৬ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১৩৫ কোটি ৬৫ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৮৯ কোটি ৬ লাখ টাকা বা প্রায় ৩৯ দশমিক ৬৩ শতাংশ কম।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৭ দশমিক ৪ শতাংশ কমেছে। এ সময়ের মধ্যে ২২ কোটি ৭৯ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ৪৭ কোটি ১৬ লাখ টাকা কম। গত বছর এই সময় পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৬৯ কোটি ৯৫ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ২১ কোটি ৬ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৭ কোটি ৮৯ লাখ টাকা বা প্রায় ২৭ দশমিক ২৪ শতাংশ কম।
