পুঁজিবাজারের ৮ ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি ব্যাংকের অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এর মধ্যে একটির মুনাফা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
এর মধ্যে এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
বছরের প্রথমার্ধে ৯৭ কোটি ৫৭ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ৯ কোটি ৩০ লাখ টাকা বেশি।
গত বছরের একই সময় ব্যাংকটির মুনাফা ছিল প্রায় ৮৮ কোটি ২৭ লাখ টাকা।
মুনাফা কমে যাওয়া ব্যাংকগুলো হচ্ছে এবি ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা বাংক, আল-আরাফাহ ব্যাংক ও এনসিসি ব্যাংক।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এবি ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৮ দশমিক ১ শতাংশ কমেছে। এ সময়ের মধ্যে ৩৯ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৩৬ কোটি ৬১ লাখ টাকা কম। গত বছর এই সময় পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৭৬ কোটি ৮ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১৮ কোটি ৬৮ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৬ কোটি ৯৮ লাখ টাকা বা প্রায় ২৭ শতাংশ কম।
প্রথম প্রান্তিকে পূবালী ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ দশমিক ১ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ১১২ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ১১ কোটি ২২ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১২৩ কোটি ৮২ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১৮ কোটি ৬৪ লাখ টাকা বা প্রায় ২৭ শতাংশ বেশি।
যমুনা ব্যাংক লিমিটেডের বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮৭ শতাংশ কম।
প্রথমার্ধে ৯ কোটি ৩৪ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৬২ কোটি ৬৯ লাখ টাকা কম। গত বছরের একই সময় মুনাফা ছিল প্রায় ৭২ কোটি ২ লাখ টাকা।
এছাড়া দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৪ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ কোটি ২৮ লাখ টাকা বা প্রায় ৮৯ দশমিক ২৮ শতাংশ কম।
বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ট্রাস্ট ব্যাংকের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ দশমিক ৬ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ৩৬ কোটি ৫৮ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ১১ কোটি ৩১ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪৭ কোটি ৮৯ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ২৪ কোটি ৪৯ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৯৬ লাখ টাকা বা প্রায় ৩ দশমিক ৭৭ শতাংশ কম।
এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৪ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ৮১ কোটি ৪৫ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৪২ কোটি ১ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১২৩ কোটি ৪৫ লাখ টাকা।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৫১ কোটি ৪২ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকা বা ১৭ দশমিক ২৯ শতাংশ কম।
এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আল-আরাফাহ্ ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৯ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ৬৮ কোটি ৮৩ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৪৩ কোটি ৮০ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১১২ কোটি ৬৪ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৯৩ কোটি ৯৬ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৪৭ কোটি ৯৩ লাখ টাকা বা ১০৪ দশমিক ১৪ শতাংশ বেশি।
এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এনসিসি লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৪ শতাংশ কমেছে।
প্রথমার্ধে ২৭ কোটি ৯৫ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৩২ কোটি ৭৮ লাখ টাকা কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৬০ কোটি ৭৩ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১৭ কোটি ৭৩ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১৪ কোটি ৮২ লাখ টাকা বা ৪৫ দশমিক ৫৩ শতাংশ কম।
