২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের নতুন পণ্য

দেশীয় শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন আরো ১০টি গৃহস্থালী পণ্য উৎপাদন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

পণ্য উৎপাদনের লক্ষ্যে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন কারখানা স্থাপন করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে- ব্লেন্ডার, জুসার, প্রেসার কুকার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, স্টিম আয়রণ, ড্রাই আয়রন ও  হেয়ার ড্রাইয়ার।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গৃহস্থালী পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। তাদের নতুন এসব পণ্য গ্রাহকরা আমনিপণ্যের চেয়েও সুলভ মূল্যে পাবেন। ক্রমান্বয়ে তা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয় গৃহস্থালী পণ্য উৎপাদনে তারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছিলেন। এখন উৎপাদনে যাওয়ার মতো সক্ষমতা অর্জন হয়েছে।