২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০% স্টক লভ্যাংশ দেবে নাভানা সিএনজি

শেয়ার মালিকদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

২০১৩ সালের ৩১ মার্চ আগের বছরের সমাপ্তি ধরে ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় ঢাকার বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টারে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ হয়েছে ১৯ অগাস্ট।

ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে নাভানা সিএনজি লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৪ টাকা ৯ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে প্রায় ২৭ টাকা ০৪ পয়সা।