২৫% নগদ ও ৩০% স্টক লভ্যাংশ দেশে স্কয়ারফার্মা
শেয়ার মালিকদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ারফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ।
২০১৩ সালের ৩১ মার্চ আগের বছরের সমাপ্তি ধরে ২৫ শতাংশ নগদ এবং ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ারফার্মার কারখানায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ হয়েছে ২৬ অগাস্ট।
ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে স্কয়ারফার্মা লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৯ টাকা ১ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে প্রায় ৫০ টাকা ৮৩ পয়সা।
