২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের মোবাইল কিনলে চেলসির টিকিট

স্যামসংয়ের স্মার্টফোন কিনে লন্ডনে গিয়ে চেলসি ক্লাবের খেলা দেখার সুযোগ পাবেন ভাগ্যবান ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

১৮ জুলাই থেকে কোম্পানিটি নতুন এই সুযোগ চালু করেছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনের ক্রেতাদের মধ্যে থেকে ২০ জনকে লন্ডনে গিয়ে ফুটবল দল চেলসি এফসি’র একটি ম্যাচ সরাসরি দেখার টিকিট দেয়া হবে।

এছাড়াও সব ক্রেতাদের জন্যই নিশ্চিত উপহার হিসেবে থাকছে চেলসি এফসির একটি টিশার্ট।

নতুন এই অফারটির উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুনসহ ঊর্ধতন কর্মকর্তারা।