২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ও আইএফআইসি ব্যাংকের রাইট আবেদন নাকচ

ব্র্যাক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যু করার আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানোন হয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ২০০৬ এর ৩ ডি অনুযায়ী রাইট ইস্যু এর প্রস্তাবিত পরিমান পরিপূর্ণভাবে আন্ডাররাইটিং সম্পন্ন করে আবেদন দাখিল না করায় ব্যাংক দুটির রাইট ইস্যু আবেদন কমিশন বিবেচনা করেনি।”

এছাড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইন ভঙ্গ করে ঋণ নেয়ায় জালালাবাদ সিকিউরিটিজ লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।