২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন ও সূচক দুটোই কমেছে

হরতালের মধ্যে সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 10:58 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বুধবার সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক বাড়লেও পরে তা কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১১ পয়েন্ট কমে চার হাজার ২৮৪ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৬৪০ পয়েন্ট ।

সারাদিনে ডিএসইতে প্রায় ৯৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা সোমবারের চেয়ে ৩৭ কোটি টাকা কম।

এ দিন দাম বেড়েছে ১০৬টি শেয়ারের, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৪ কোটি, সূচক বেড়েছে ২০ পয়েন্ট। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩২ কোটি সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট । রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮২ কোটি সূচক কমেছে ৫৭ পয়েন্ট । 

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমেছে ৭ পয়েন্ট। গড়ে ৯৮৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের সপ্তাহে ডিএসইর সূচক বাড়ে ১২১ পয়েন্ট, লেনদেন হয় গড়ে ৭৬২ কোটি টাকার শেয়ার।

রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।