২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে হাজার কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

মঙ্গলবার সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট বেড়ে চার হাজার ২৯৫ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৬৫৪ পয়েন্ট।

সারাদিনে ডিএসইতে ১ হাজার ২৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা সোমবারের চেয়ে ১৯২ কোটি টাকা বেশি।

এ দিন দাম বেড়েছে ১৫২টি শেয়ারের, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি কোম্পানির শেয়ারের দাম।

এর আগে সোমবার ডিএসইতে লেনদেন হয় ৮৩২ কোটি টাকার শেয়ার, সূচক বাড়ে ৬৯ পয়েন্ট। আর রোববার হাতবদল হয় ৫৮২ কোটি টাকার শেয়ার, সূচক কমে ৫৭ পয়েন্ট । 

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৭ পয়েন্ট কমে। গড়ে ৯৮৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।