পরিচ্ছন্নতা অভিযানে হুয়াওয়ে
রাজধানী ঢাকার সড়ক ও ফুটপাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে মোবাইল হ্যান্ডসেট কোম্পানি হুয়াওয়ে’র একদল কর্মী।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গুলশান-১ থেকে গুলশান-২ পর্যন্ত সড়কটিতে চলে এই পরিচ্ছন্নতা অভিযান।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশকিছু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এই অভিযানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বেকার ঝোউ।
এসময় তিনি বলেন, এই শহরের সৌন্দর্য বাড়াতে সবুজ ও সুন্দরের পক্ষে তারা কাজ করছেন। পরিবেশের পক্ষে কাজ করা হুয়াওয়ের একটি বিশ্বব্যাপী পদক্ষেপ।
