রেলের জন্য গ্রামীণ ফোনের এম-সেনট্রেক্স সেবা
বাংলাদেশ রেলওয়েকে টেলিযোগাযোগের জন্য ‘এম-সেনট্রেক্স’ সেবা দেবে দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর গ্রামীণ ফোন।
রেল সচিব আবুল কালাম আজাদ সম্প্রতি রেলভবনে এ সেবার উদ্বোধন করেন। গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ এ সময় উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে রেলওয়েকে ৩০০টি রিমোট স্টেশনসহ ১ হাজার ২৬০টি এম-সেনট্রেক্স সংযোগ দেবে গ্রামীণ ফোন। পরে তা বাড়িয়ে ১ হাজার ৭০০টি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বর্তমানে রেলওয়েতে ব্যবহৃত ফিক্সড লাইন এক্সচেইঞ্জের কার্যক্রম ‘এম-সেনট্রেক্স’ সেবার আওতায় মোবাইল ফোনেও চালু করা যাবে। ফলে রেল কর্মকতারা মোবাইল ফোনেই পিএবিএক্সের মতো সুবিধা ভোগ করতে পারবেন।
