ব্র্যাক ব্যাংক ইস্কাটন শাখার পরিসর বৃদ্ধি
গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের ইস্কাটন শাখাটি আরো প্রসস্ত করা হয়েছে।
সোমবার ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ফজলে হাসান আবেদ আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আবেদ বলেন, ইস্কাটন শাখাটি একটি ব্যবসা সফল শাখা। এটি নতুন ও সুপরিসর জায়গায় স্থানান্তর উন্নত গ্রাহকসেবার প্রতিশ্রুতি বহন করে।
গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে আরো কিছু শাখা সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
ব্র্যাক ব্যাংকের ইস্কাটন শাখাটি ২৩ নিউ ইস্কাটনে অবস্থিত।
অনুষ্ঠানে দেশের স্বনামধন্য চিত্রশিল্পী হাশেম খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
