ডিএসইতে ৯৯১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে শুরু করে। তবে এরপর ওঠানামায় লেনদেন এগোতে থাকে।
দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট কমে চার হাজার ২৬৩ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৬০০ পয়েন্ট।
সারাদিনে ডিএসইতে প্রায় ৯৯১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা রোববারের চেয়ে ১৩৩ কোটি টাকা বেশি।
এদিন দাম বেড়েছে ৯৬টি শেয়ারের, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।
বুধবার ডিএসইর সার্বিক সূচক ৭ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় গড়ে ৮০৫ কোটি টাকার শেয়ার।
এর আগে রোববার ডিএসইর সার্বিক সূচক ৮ পয়েন্ট বাড়ে, ৮৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
গত সপ্তাহ ডিএসইর সার্বিক সূচক বেড়েছে ১২১ পয়েন্ট। গড়ে ৭৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রতিদিন।
