ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শুরু
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বেড়েছে, লেনদেন হয়েছে ৮৫৮ কোটি টাকার শেয়ার।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৮ পয়েন্ট বেড়ে চার হাজার ২৭৮ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫৯৯ পয়েন্ট।
সারাদিনে ডিএসইতে প্রায় ৮৫৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি টাকা কম।
এ দিন দাম বেড়েছে ১৫৬টি শেয়ারের, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।
বৃহস্পতিবারের ডিএসইর সার্বিক সূচক ৩৮ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় গড়ে ৯১৩ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহ ডিএসইর সার্বিক সূচক বেড়েছে ১২১ পয়েন্ট। গড়ে ৭৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রতিদিন।
এর আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৬৫ পয়েন্ট কমে, গড়ে ৬৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
