কমদামে পণ্য বিক্রির উদ্যোগ চট্টগ্রাম চেম্বারের
রোজার মাসে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বৃহস্পতিবার বিকালে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এতে প্রতি কেজি আতপ চাল ২৫ টাকা, সিদ্ধ চাল ২২ টাকা ও চিনি ৪০ টাকা দরে বিক্রি করা হবে।
রমজান শুরুর দিন থেকে থেকে ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ বিক্রি চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, স্বল্পসংখ্যক অতি মুনাফালোভী ও অসাধু চক্রের কারণে পর্যাপ্ত মজুদ থাকার পরও রমজানে কৃত্রিমভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়।
এসব অনিয়মের বিরুদ্ধে সরকারের সঙ্গে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
