পরিসংখ্যান ভবনে সৌরবিদ্যুতকেন্দ্র চালু
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সরকারি উদ্যোগের অংশ হিসেবে সৌরবিদ্যুতের আওতায় এলো পরিসংখ্যান ব্যুরোর কার্যালয়।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে ২০০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুতকেন্দ্র উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস ভবনে সৌরবিদ্যুতকেন্দ্র স্থাপন একটি মহৎ উদ্যোগ। ভবনের বিদ্যুৎ চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রীডে পাঠানো হবে।
বিবিএসের মহাপরিচালক জনাব গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান পরিকল্পনা মন্ত্রনালয়ের সকল সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রটি স্থাপনের অর্থ যোগান দেয়া হয়েছে সরকারের তহবিল থেকে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইনজেন টেকনোলজি লিমিটেড।
প্রকল্পটি ৩০০ ওয়াটের ৬৭০টি প্যানেল ও ৪৪০ ভোল্টের থ্রি ফেজ সিস্টেম। এতে রয়েছে ১২টি ইনভার্টার ও রিমোট মনিটরিং সিস্টেম।
সরকারি অফিসগুলোর মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের কারযালয়ে সৌর প্যানেল চালু করা হয়েছে।
