ইনট্রাকো-বিমান বাংলাদেশ চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ বিমানে ভ্রমণকারি ওমরা ও হজ যাত্রীদেরকে বিনামূল্যে সৌদি মোবাইল সিম কার্ড দেবে মধ্যপ্রাচ্যের কোম্পানি ইনট্রাকো লিমিটেড।
সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইনট্রাকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানে ভ্রমণকারী ওমরা ও হজযাত্রীদেরকে ১০ সৌদি রিয়াল টক টাইমসহ সেদেশের একটি মোবাইল সিমকার্ড দেবে ইনট্রাকো লিমিটেড।
বাংলাদেশ বিমানের সিইও কেভিন জন স্টিল ও ইনট্রাকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
