ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট বেড়ে চার হাজার ২৩১ পয়েন্ট হয় ।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ বেড়ে হয়েছে ১ হাজার ৫৮৪ পয়েন্ট।
সারাদিনে ডিএসইতে প্রায় ৮০৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা মঙ্গলবারের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি।
এ দিন দাম বেড়েছে ১১৮টি শেয়ারের, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
মঙ্গলবার ডিএসইর সার্বিক সূচক ১১৯ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় গড়ে ৭৬২ কোটি টাকার শেয়ার।
ব্যাংক হলিডের কারণে সোমবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে। আর রোববার ডিএসইর সার্বিক সূচক ৪৪ পয়েন্ট কমে, লেনদেন হয় গড়ে ৫৬৮ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৬৫ পয়েন্ট কমে, গড়ে ৬৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
