২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিহ্যাব মেলায় সোয়া দুইশ কোটি টাকার আবাসন বিক্রি

আবাসন খাতের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মেলায় প্রায় সোয়া দুইশ কোটি টাকার আবাসন প্রকল্প বিক্রি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

এছাড়াও মেলায় চারশো ৫৭ কোটি টাকার প্রকল্প বিক্রির প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

মঙ্গলবার রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব সামার ফেয়ার ২০১৩ সমাপনী অনুষ্ঠান হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন রিহ্যাব কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এবং ফেয়ার স্ট্যান্ডিং কমিটির (ন্যাশনাল) মো. আব্দুর রশীদ।

২৬ থেকে ২৯ জুন অনুষ্ঠিত আবাসন মেলায় মোট ১২৩টি প্রতিষ্ঠান অংশ নেয়।