২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় বাজার তদারকিতে চসিক

রোজায় চট্টগ্রামে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার চসিক মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান মেয়র এম মনজুর আলম।

মেয়র বলেন, রমজান মাসে ভোগ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল, ওজন সঠিক এবং বাজার পরিষ্কার-পরিচছন্ন রাখার জন্য  চসিক একজন ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে বাজার তদারকি ও  ম্যাজিস্টেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

সভায় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রমজান মাসে ‘মিটলেস ডে’ থাকবে না বলেও জানান তিনি।

মেয়র মনজুর আলম রমজানের সময় বাজার সংলগ্ন সড়কের উপর বাজার বসিয়ে যানজট কিংবা জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য বাজার ইজারাদারদের নজর রাখার নির্দেশ দেন।

সভায় বক্তব্য রাখেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ ইশান মিস্ত্রি হাটের ব্যবসায়ী সমিতির হাজী জহির আহমদ, চকবাজার ব্যবসায়ী সমিতির মো. ইলিয়াছ, বহদ্দারহাট ব্যবসায়ী সমিতির জানে আলম ও বদিউল আলম প্রমুখ।