২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক-লেনদেন দুটোই বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 10:54 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১১৯ পয়েন্ট বেড়ে চার হাজার ২২৪ পয়েন্ট হয় ।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪৫ বেড়ে হয়েছে ১ হাজার ৫৭৮ পয়েন্ট।

সারাদিনে ডিএসইতে প্রায় ৭৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা রোববারের চেয়ে ১৯৪ কোটি টাকা কম।

এ দিন দাম বেড়েছে ২৫৬টি শেয়ারের, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দাম।

ব্যাংক হলিডের কারণে সোমবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।

রোববার ডিএসইর সার্বিক সূচক ৪৪ পয়েন্ট কমে, লেনদেন হয় গড়ে ৫৬৮ কোটি টাকার শেয়ার।

আর গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমে ৬৫ পয়েন্ট, গড়ে ৬৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।