২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজপ্রিন্টের আমদানিতে শুল্ক ১০ শতাংশ

নিউজপ্রিন্ট আমদানির ওপর নিয়মিত শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

শনিবার রাতে ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেটের উপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই সংশোধনের প্রস্তাব করেন।

বাজেটের সমাপনী বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী, আমি প্রস্তাব করছি যে নিয়মিত ২৫ শতাংশ আমদানি শুল্ক ও ৫ শতাংশ সম্পূরক শুল্কের পরিবর্তে সংবাদপত্র শিল্প মাত্র ১০ শতাংশ শুল্ক দিয়ে নিউজপ্রিন্ট আমদানি করবেন।"

একইসঙ্গে মুদ্রণশিল্পের জন্য ব্যবহৃত প্লেটের প্রস্তাবিত আমদানি শুল্ক ৯ শতাংশ থেকে কমিয়ে আগের ২ শতাংশ বহাল রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, “সংবাদপত্র শিল্পের অপর একটি অপরিহার‌র্য উপকরণ প্রিন্টিং প্লেট পূর্বের ন্যায় মূলধনী যন্ত্রপাতি হিসেবে প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। এর ফলে শুধু ২ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করে প্রিন্টিং প্লেট আমদানি করা যাবে।”

গত ৬ জুন উপস্থাপিত বাজেটে বাজেটে নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়। এর পাশাপাশি মুদ্রণশিল্পের জন্য ব্যবহৃত প্লেটের আমদানি শুল্কও ৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়।

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগামী অর্থছরের বাজেটে প্রস্তাবিত শুল্ক হার কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন।

বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।