২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিম প্রতিস্থাপনে মালিকানা নিশ্চিতে নির্দেশনা

জালিয়াতি ঠেকাতে মূল মালিকের উপস্থিতি নিশ্চিত করে মোবাইল সিম প্রতিস্থাপনে অপারেটরদের নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের (বিটিআরসি)সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল মো. রকিবুল হাসান স্বাক্ষরিত নির্দেশনার চিঠি সব মোবাইল ফোন অপারেটর কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, "সম্প্রতি কিছু অসাধু লোক অসৎ উপায় অবলম্বন করে অন্যের  সিম উত্তোলন করে জালিয়াতি করছে বা করার চেষ্টা করছে। এর ফলে বিশেষ করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এজেন্টরা ক্ষতির সম্মুখিন হচ্ছে।”

‘‘এ কারণে মূল মালিকের উপস্থিতি নিশ্চিত হয়ে এবং পূর্ববতী সিম বন্ধ করে সিম প্রদান করতে হবে” নির্দেশনা বিটিআরসির।  

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এজেন্টের সিম প্রতিস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারর কাছ থেকে বিষয়টির অনুমোদন নিয়ে পরবর্তী পদেক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করা হয় নির্দেশনায়।

বিটিআরসির সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের এক উধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি মোবাইল ব্যাংকিং বা ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মোটা অংকের টাকা প্রেরণ করার পরপরই অসাধু একটি চক্র গ্রাহকের সিম নম্বর ও বিকাশের পিন নম্বর জেনে সেই সিম উত্তোলন করে সে টাকা উত্তেলন করে জালিয়াতি করছে।

এ ব্যাপারে বিকাশ লিমিটেড, বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং ডাচ বাংলা ব্যাংকের মহা-ব্যবস্থাপককেও চিঠি পাঠিয়েছে বিটিআরসি।      

গত মে মাস পযন্ত হিসেবে বাংলাদেশের মোট ৬টি মোবাইল ফোন অপারেটরের মোট ১০ কোটি ২৯ লাখের বেশি গ্রাহক রয়েছে।