দরপতনে সপ্তাহ শেষ করল ডিএসই
সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কমতে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪১ পয়েন্ট কমে চার হাজার ১৪৯ পয়েন্ট হয় ।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৫৪৭ পয়েন্ট।
সারাদিনে ডিএসইতে প্রায় ৬৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা বুধবারের চেয়ে ১৪২ কোটি টাকা কম।
এদিন দাম বেড়েছে ৭৪টি শেয়ারের, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।
বুধবার ডিএসইর সার্বিক সূচক ৪৩ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় গড়ে ৭৮৬ কোটি টাকার শেয়ার।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার সরকারি ছুটির কারণে লেনদেন বন্ধ ছিল । সোমবার ডিএসইর সার্বিক সূচক ২৩ পয়েন্ট কমে, লেনদেন হয় গড়ে ৫১১ কোটি টাকার শেয়ার। আর রোববার ডিএসইর সার্বিক সূচক ৪৩ পয়েন্ট কমে, লেনদেন হয় গড়ে ৬৬০ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচকে ১৩৪ পয়েন্ট যোগ হলেও এ সপ্তাহে সূচক কমেছে ৬৫ পয়েন্ট। গড় লেনদেনও আগের সপ্তাহের ৮৪৮ কোটি টাকা থেকে কমে ৬৫১ কোটি টাকা হয়েছে।
