বিক্রি হচ্ছে জিপি আইটি
শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীনফোন লিমিটেড তাদের সহযোগী প্রতিষ্ঠান জিপি আইটির সিংহভাগ শেয়ার বিক্রি করে দিচ্ছে।
গ্রামীনফোন প্রথম পর্যায়ে ৫১ শতাংশ শেয়ার যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেনচার হোল্ডিংয়ের কাছে বিক্রি করবে। পর্যায়ক্রমে বাকি শেয়ারও বিক্রি করে দেয়া হবে।
শেয়ার বিক্রির ব্যাপারে এক্সেনচার ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা হয়েছে। তবে এক্সেনসার হোল্ডিং নাকি তার কোনো সহযোগী প্রতিষ্ঠান এ শেয়ার কিনবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।
শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষেই কেবল শেয়ার বিক্রির এ প্রস্তাব কার্যকর হবে। শেয়ারহোল্ডারদের মতামত জানতে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ আগামী ১ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে।
