২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার নিয়ে মতামত জানতে চায় ডিএসই

পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও অভিযোগ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 04:25 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ পুঁজিবাজারের অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে পুঁজিবাজার সম্পর্কে সকলের মতামত জানতে চায়।”

সবাইকে president@dsebd.org ঠিকানায় ই-মেইলের মাধ্যমে প্রতিক্রিয়া পাঠানোর অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, সবার মতামত গ্রহণের মাধ্যমে সব স্টেহোল্ডারদের কাছে একটি জবাবদিহিতামূলক পুঁজিবাজার হিসাবে ডিএসই তার অবস্থান এগিয়ে নিতে চায়।